বস্তুল টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের কম্পিউটার ল্যাব রুমের উদ্বোধন
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বস্তুল টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ১ তলা বিশিষ্ট কম্পিউটার ল্যাব রুমের প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
এলজিএসপি-৩ অর্থায়নে বারুহাস ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্মিত ঐ ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন মুক্তা, বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়নুল হক, ওয়ার্ড সভাপতি হাফিজুর রহমান, বারুহাস ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম শাহিন, ছাত্রলীগ নেতা, ইমরুল হোসেন, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম শাহিন, তাড়াশ প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামিউল হক শামীম, শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ।