স্বল্প বাজেটে বেলকুচিতে অনেক উন্নয়ন করেছি জয়ী হলে তা অব্যাহত রাখবো -মোহাম্মদ আলী আকন্দ (ভিডিও সহ) জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৫ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে আমেজ বিরাজ করছে উপজেলার প্রতিটি স্থানে। প্রার্থীরা ঝাপিজে পরেছে ভোটের মাঠে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। এদের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। আর বাকী ৩ জন আওয়ামীলীগের প্রার্থী মনোনিত না হলে স্বতন্ত্র হিসাবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
সাবেক চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ এই প্রতিবেদকে জানান, আমি গত ৫ বছরে স্বল্প বাজেটে বেলকুচি উপজেলা পরিষদের অনেক উন্নয়ন করেছি। স্কুল কলেজ, রাস্তা, ব্রিজ কালবার্ট নির্মান , বাল্যবিবাহ রোধ, নিরাপদ স্যানিটেশন, নিরাপত পানি সরবরাহ, স্বাস্থ্য সচেতন সহ মাদক বিরোধী কাজ করছি। সারা বাংলাদেশের মধ্যে বেলকুচি উপজেলাকে স্বচ্ছ জবাব দিহিতার কারনে প্রথম স্থান অর্জনে সহায়তা করেছি । জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়ে আওয়ামীলীগের নৌকা প্রতিক দিয়ে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ দিয়েছে জনগনের ভোটে যদি বিজয়ী হতে পারি তবে এই উপজেলাকে একটি মডেল হিসাবে বাংলাদেশের মধ্যে স্থাপন করবো।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৩-০২-২০১৯ ১০:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 748 বার দেখা হয়েছে।