উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ হুমায়ুনকে বিজয়ী করতে একাট্টা ছাত্রলীগের সাবেক নেতারা
০৯ নভেম্বর, ২০২৬ ০৫:৪৭ পূর্বাহ্ন

  

উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ হুমায়ুনকে বিজয়ী করতে একাট্টা ছাত্রলীগের সাবেক নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৩-০২-২০১৯ ১০:০৬ অপরাহ্ন
উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ হুমায়ুনকে বিজয়ী করতে একাট্টা ছাত্রলীগের সাবেক নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃআগামী ৩১ শে মার্চ টাঙ্গাইলের নাগরপুর উপজেলাসহ ১২ টি উপজেলায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচনকে ঘিরে প্রচারপ্রচারনায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে প্রতিদন্দ্বিতাকারী সম্ভাব্য প্রার্থীরা। বসে নেই প্রার্থীদের কর্মী সমর্থকরাও। প্রত্যেকেই নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারনায় গিয়ে ভোট প্রার্থনা করছেন। এরই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা ও সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা ভাইস চেয়ারম্যান পদে নাগরপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হুমায়ুন কবীরকে বিজয়ী করতে একাট্টা হয়েছেন।

এ উপলক্ষ্যে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি ভবনে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এস এম গোলাম কিবরিয়া রাজিবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় ভাইস চেয়ারম্যানপ্রার্থী হুমায়ুন কবীরসহ আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সাধারন সম্পাদক মো. হারুন-অর-রশিদ, মো. মাসুম মিয়া,সাবেক সহ সাধারন সম্পাদক মোশারফ হোসেন জিয়া, সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আনিসুজ্জামান জুয়েল, মো. হৃদয় মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কে এম সায়েম বিপুল, সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শফি ফায়েজ আহম্মেদ, রিপন খান টিটন ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।

মতবিনিময় সভা চলাকালীন বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ছাত্রলীগ নেতাদের সাথে একাত্বতা ঘোষণা করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৩-০২-২০১৯ ১০:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 534 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com