শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২২-০২-২০১৯ ১০:২০ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) গার্ল গাইডস এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্কাউট উল্লাপাড়া শাখার যৌথ উদ্যোগে লর্ড ব্যাডেন পাওয়াল এর ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার গার্ল গাইডস ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এইচ,টি,ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউট উল্লাপাড়া শাখার কমিশনার সিরাজুল ইসলামের সভাপতিত্বে কলেজ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, আব্দুর জব্বার সহ প্রমুখ।
অনুষ্ঠানে লর্ড ব্যাডেন পাওয়েল-এর কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন উল্লাপাড়া উপজেলা স্কাউট-এর কমিশনার অধ্যক্ষ সিরাজুল ইসলাম।আলোচনা শেষে কেক কাটা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com