হিফজুল কুরআন প্রতিযোগীতায় রায়গঞ্জে সাংবাদিক পুত্রের কৃতিত্ব
০৬ মে, ২০২৬ ০২:২৮ অপরাহ্ন

  

হিফজুল কুরআন প্রতিযোগীতায় রায়গঞ্জে সাংবাদিক পুত্রের কৃতিত্ব

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২২-০২-২০১৯ ০৪:৩২ অপরাহ্ন
হিফজুল কুরআন প্রতিযোগীতায় রায়গঞ্জে সাংবাদিক পুত্রের কৃতিত্ব

সলঙ্গা প্রতিনিধিঃ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ এর উদ্দোগে গত ২১ ফেব্রুয়ারী জেলার পাওয়ার হাউজ কলোনী হাফিজিয়া মাদরাসায় অনুষ্টিত সিরাজগঞ্জ জেলা শাখার হিফজুল কুরআন প্রতিযোগীতায় মুসাব্বির বিন আবদুল্লাহ নাহী কৃতিত্ব অর্জন করেছে। সে ১০ পারা গ্রুপে সিরাজগঞ্জ জেলার মধ্য ২য় স্থান অধিকার করায় আগামী ২৬ ফেব্রুয়ারী রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেয়েছে। নাহি পাওয়ার হাউজ কলোনী হাফিজিয়া মাদরাসার ছাত্র এবং সে রায়গঞ্জ উপজেলার যায়যায়দিন প্রতিনিধি এম, আবদুল্লাহ সরকারের একমাত্র ছেলে। এবারের প্রতিযোগীতায় ঐ মাদরাসার হিফজ বিভাগের ছাত্র বনি ইয়ামিন ২০ পারা, ও হাফেজ সম্রাট মন্ডল (ছিগার) বিভাগে কৃতিত্ব অর্জন করেছে। তারাও আাগামী ২৬ ফেবৃরুয়ারী রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেয়েছে। নাহির কৃতিত্বে তার সকল ওস্তাত ও মাদরাসার বড় হুজুর হাফেজ আ,মালেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মাদরাসায় সাফল্য কামনা করেছেন তার বাবা সাংবাদিক এম,আবদুল্লাহ সরকার।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২২-০২-২০১৯ ০৪:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 446 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com