শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২২-০২-২০১৯ ০৩:৩২ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাবলাতলা মোড়ে শুক্রবার দুপুরে আছিয়া খাতুন (৬) নামের এক শিশু আটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হয়েছে। সে খাষপুকুরিয়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। এলাকাবাসি জানায়,শিশুটি সড়ক পার হতে গেলে অটোভ্যানরিক্সা তাকে ধাক্কা দেয়। মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার কওে প্রথমে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে চৌহালি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন,বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com