উল্লাপাড়া বইমেলায় জাহিদুল ইসলামের ২য় কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি'
০২ মে, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়া বইমেলায় জাহিদুল ইসলামের ২য় কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি'

অনলাইন নিউজ এডিটর
২২-০২-২০১৯ ১০:৫৪ পূর্বাহ্ন
উল্লাপাড়া বইমেলায় জাহিদুল ইসলামের ২য় কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি'

স্টাফ করেসপন্ডেন্টঃ উল্লাপাড়ার তরুণ কবি, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক জাহিদুল ইসলামের ২য় কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি' বইটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে কাব্যগ্রন্থটি পাঠকে হৃদয়ে জায়গা করে নিয়েছে।

ঢাকায় অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি বৃহস্পতিবার থেকে ৪ দিন ব্যাপী উল্লাপাড়া ৯ম গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে। মেলার সরকার লাইব্রেরির স্টল থেকে বইটি কিনতে পারবেন। বর্ণমালা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বইটির নামমাত্র মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা।

এছাড়া একুশে বইমেলার ৫৪৫, ৫৪৬ ও ৫৪৭ নং স্টলে আদর্শ প্রকাশনীতে বইটি পাওয়া যাবে।

যেকোন সময় বইটি বিকাশ (০১৭৭৯৫১৮৪১৭) অথবা অনলাইনে www.rokomari.com এর মাধ্যমেও কিনতে পারবেন।

গতবছর অমর একুশে গ্রন্থমেলা ও উল্লাপাড়া বইমেলায় কবি জাহিদুল ইসলামের ১ম কাব্যগ্রন্থ 'কণ্ঠস্বর' প্রকাশিত হয়। বইটি পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। সেই অনুপ্রেরণা থেকে এবছর ২য় কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি' প্রকাশ করেছেন।

এ ব্যাপারে কবি জাহিদুল ইসলাম বলেন, চেতনা, মূল্যবোধ, স্বদেশ ও প্রকৃতি মায়ার সংমিশ্রণে এক তেজি তরুণের প্রেম, বিগ্রহ, আক্ষেপ ও উদ্ভ্রান্তি উঠে এসেছে কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে। যা কবিতা রসগ্রাহী পাঠককে বোধের খোরাক মেটাতে পারবে বলে আমি আশাবাদী। বইটা পড়ে পাঠককে তার মতামত জানানোর অনুরোধ করেছেন তরুণ এই কবি।

উল্লেখ্যে, কবি জাহিদুল ইসলাম ৩ ফেব্রুয়ারি ১৯৯৮২ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল মালেক মন্ডল ও মাতা মরিয়ম বেগমের বড় সন্তান তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে রসায়ন বিষয়ে ১ম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২৮তম বিসিএসএ উত্তীর্ণ হন। এরপর উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে অধ্যাপনা শুরু করেন। বর্তমানে তিনি সরকারি সোহরাওয়ার্দী কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তিনি ছোটবেলা থেকেই লেখালেখি, অভিনয় ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তার লেখা বেশ কয়েকটি নাটক মঞ্চায়িত হয়েছে যা অনেক সুনাম অর্জন করেছে। আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে ৩টি গবেষণা প্রবন্ধ রয়েছে তার।


অনলাইন নিউজ এডিটর ২২-০২-২০১৯ ১০:৫৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 450 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com