শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০২-২০১৯ ১০:১৫ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ “আট আনায় জীবনের আলো” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার উল্লাপাড়ায় শুরু হয়েছে অমর একুশে নবম গ্রন্থ মেলা। সকালে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে পাঁচ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রন্থ মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আরিফুজ্জামানের সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ ও সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড. জেড. এম. তাজুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে অমর একুশে উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন স্থানীয় সানফ্লাওয়ার স্কুলে শিশু কিশোর শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। ৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com