উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন ও ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
বৃহস্পতিবার একুশের প্রথম প্রহরে সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার , সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, শিক্ষিকা মমতাজ সিদ্দিকা ও রেহানা খাতুন এবং সড়াতৈল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ তালুকদার, প্রধাণমন্ত্রীর কার্যালয়ে কর্মরত বাবলা তালুকদার সহ প্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্কুলের হল রুমে ভাষা শহীদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।