এনায়েতপুরে মাতৃভাষা দিবসের আলোচনা সভা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০২-২০১৯ ০৩:৩৭ অপরাহ্ন
|
|
এনায়েতপুরে মাতৃভাষা দিবসের আলোচনা সভা
জহুরুল ইসলামঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামীলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আবদুল মমিন মন্ডল। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে থানা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদের সভাপতিত্বে এসময় সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, থানার ওসি মাহবুবুল আলম, আ’লীগের নেতা শাহজাহান আলী, রাশেদুল ইসলাম সিরাজ, শামীম হক, শওকত আলী উপস্থিত ছিলেন। পরে ভাষা আন্দোলনে শহীদ যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০২-২০১৯ ০৩:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 597 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ