উল্লাপাড়ায় শিক্ষার্থীদের ব্রেঞ্চ ও কাপড় দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
২০ এপ্রিল, ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের ব্রেঞ্চ ও কাপড় দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-০২-২০১৯ ০২:৫২ অপরাহ্ন
উল্লাপাড়ায় শিক্ষার্থীদের ব্রেঞ্চ ও কাপড় দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যান্ত এলাকা লাহেড়ি মোহনপুর ইউনিয়নের বংকিরাট উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় এবছর শিক্ষার্থীরা স্কুল মাঠে সিটব্রেঞ্চ,হাইব্রেঞ্চ ও কাপড় দিয়ে শহীদ মিনার তৈরি করেছে।

বৃহস্পতিবার সকালে অস্থায়ী শহীদ মিনারে এই স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বংকিরাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তারিন মির্জা জানান এই স্কুলে দীর্ঘদিন শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা স্কুলের হাইব্রেঞ্চ ও সিটব্রেঞ্চ দিয়ে শহীদ মিনার তৈরি করেছে। অস্থায়ী এই শহীদ মিনারে শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি শহীদ মিনার নির্মানের দাবি জানিয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০২-২০১৯ ০২:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 837 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com