বেলকুচিকে সমৃদ্ধশালী উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই -ভিপি সাজেদুল (ভিডিও সহ) জহুরুল ইসলামঃ
আগামী ১০ মার্চ বেলকুচি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিটি প্রার্থী। গত ২০ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কর্তৃক প্রতিক বরাদ্দ হয়েছে। আর প্রতিক পাওয়ার সাথে সাথে প্রার্থীরা যেন নড়ে চড়ে উঠেছেন।
বেলকুচি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তৃনমূলের সর্বাধিক জনপ্রিয়তা অর্জনকারী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদ্দুল হক রেজা জয়ী হলেও তাকে দলীয় মনোনয়ন না দেওয়ায় ঐ একই পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বেলকুচি বাসীর উন্নয়নের হাল ধরতে মাঠে নেমেছে তার বড় ভাই বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম সাজেদুল।
তৃনমূলের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নির্বাচনে মাঠ চুষে বেড়াচ্ছেন সাবেক বেলকুচি কলেজের ভিপি নুরুল ইসলাম সাজেদুল।
তার জন্য বরাদ্দকৃত প্রতিক দোয়াত কলম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
নুরুল ইসলাম সাজেদুল এই প্রতিবেদকে বলেন, আমার উপজেলা নির্বাচনে আশার অন্যতম কারন হলো তৃনমুলের আশার বাস্তব প্রতিফলন ঘটানো। আমি আশা বঞ্চিত মানুষের চাওয়ার কারনে নির্বাচনে এসেছি আর তাদের পাশে থেকে এই বেলকুচি উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি সমৃদ্ধাশালী উপজেলা হিসাবে গড়ে তুলবো।
যুবকরা দেশের চালিকা শক্তি আর এই যুব সমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে ব্যবস্থা করে শুধু উপজেলার নয় সারা বাংলাদের মধ্য একটি মাইল ফলক স্থাপন করবো ইনশাআল্লাহ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০২-২০১৯ ০২:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 682 বার দেখা হয়েছে।