বেলকুচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত (ভিডিও সহ)
২৩ এপ্রিল, ২০২৬ ০৯:০৪ পূর্বাহ্ন

  

বেলকুচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০২-২০১৯ ০১:৩১ অপরাহ্ন
বেলকুচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস সিরাজগঞ্জের বেলকুচিতে নানা আয়োজনের মধ্যদিয়ে পালন হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে সূচনা। সুর্যদয়ের পর প্রভাত ফেরি র‍্যালী রের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। উক্ত র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ ও সর্বস্তরের আপামর জনসাধারন। পরে উপজেলা অডিটোরিয়ামে শিশুকিশোরদের আংশগ্রহনে চিত্রাঙ্কন, রচনা, আবৃতি ইত্যাদি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০২-২০১৯ ০১:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 660 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com