শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২১-০২-২০১৯ ১২:২৯ অপরাহ্ন |
চৌহালী, প্রতিনিধিঃ চৌহালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘অমর একুশে ফেব্রুয়ারী’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার রাত ১২টা ১মিনিটে উপজেলা চত্ত্বরের কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ। ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহর শুরুতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান জোসনা পারভীন, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মহাঃ আবু তাহির এর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, এর পক্ষে আলহাজ মোঃ হজরত আলী মাষ্টার, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ জাহাঈীর আলম নেতৃত্বে'পর্যায়ক্রমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু নজির মিয়া সাধারনসম্পাদক ফারুক সরকার, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, .মোঃ আব্দুর রশিদ বাবুল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ছাএলীগের সভাপতি রহিম রেজা সহ সাংগঠনিক নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, সহ অঙ্গ ও সহযোগি সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com