শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২১-০২-২০১৯ ১০:১০ পূর্বাহ্ন |
ইবনে রেজওয়ান রাজুঃ "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি"। মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জবাসীর প্রাণের সংগঠন "আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিম" এর পক্ষ থেকে রাত ১২:০১ মিনিটে সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশনে অবস্থিত মুক্তির সোপানে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে ৷
এসময় আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের এডমিন আদনান মুক্তসহ অনেক শুভাকাংখী উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য যে, আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিম একটি অনলাইন সামাজিক সংগঠন ৷ এই সংগঠনটির মাধ্যমে প্রতি বছর বন্যার্ত মাঝে ত্রাণ বিতরন, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন, সিরাজগঞ্জের মানোন্নয়নে মানব বন্ধন, সিরাজগঞ্জ ঘুড়ি উৎসবের মত আয়োজন করে থাকে ৷
এছাড়া প্রবাসী সিরাজগঞ্জবাসীদের সিরাজগঞ্জের সাথে সংযোগ রাখতে বিভিন্ন খবরাখবর, ছবি ও তথ্য দিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রাখার চেষ্টা চলছে ৷ বর্তমানে আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমে প্রায় এক লক্ষ আশি হাজার ফ্যান রয়েছে৷
আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের সাথে যুক্ত হতে চাইলে এই লিংকে প্রবেশ করুন-www.facebook.com/sirajganj.bd
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com