সলঙ্গায় ১৩০ টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
০৬ মে, ২০২৬ ০৩:৩০ অপরাহ্ন

  

সলঙ্গায় ১৩০ টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২০-০২-২০১৯ ০৬:২৬ অপরাহ্ন
সলঙ্গায় ১৩০ টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

সলঙ্গা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের ১৩০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত সকল প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের নেতা নির্বাচনে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পলিং অফিসার, নিরাপত্তা কর্মী/পুলিশ, সাংবাদিক, ভোটার সহ বিভিন্ন পদে স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই দায়িত্ব পালন করে। কথা হয় সলঙ্গা থানা সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ফ,ম জহুরুল ইসলামের সাথে। তিনি জানান, তৃতীয় হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রীদের নেতা নির্বাচনে এ ভোট অনুষ্ঠিত হয়। তারা নির্বাচিত হয়ে শিক্ষকদের বিভিন্ন কাজে সহযোগীতা এবং শ্রেণি কক্ষ, বিদ্যালয় আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন কাজে দায়িত্ব পালন করবে। থানার কুঠিপাড়া সরঃপ্রাঃবিঃ, গোঁজা সরঃপ্রাঃবিঃ, বনবাড়ীয়া সরঃপ্রাঃবিঃ, মালতিনগর সরঃপ্রাবিঃ, দাদপুর সাহেবগঞ্জ সরঃপ্রাঃবিঃ, হোড়গাঁতী সরঃপ্রাঃবিঃ, ভুইয়াগাঁতী সরঃপ্রাঃবিঃ, বোয়ালিয়ার চর সরঃপ্রাঃবিঃ, শ্রীরামেরপাড়া সরঃপ্রাঃবিঃ, গোলকপুর সরঃপ্রাঃবিঃ সহ বিভিন্ন বিদ্যালয় পর্যবেক্ষনে গিয়ে শিক্ষার্থীদের উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন দেখা যায়। 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২০-০২-২০১৯ ০৬:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 400 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com