শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২০-০২-২০১৯ ০৪:৩৬ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর অধীণ ‘‘Flood Recovery and Resilience to the Flood Affected Communities in Sirajganj district Project” এর মাধ্যমে UMCOR এর অর্থায়নে ১৫০০ পরিবারের মধ্যে ১৬ দিনের মাটি কাটা কাজের বিনিময়ে ডাচবাংলা ব্যাংকের মোবাইল রকেট একাউন্ট এর মাধ্যমে প্রতি জন ৪,০০০/- টাকা মোট ৬০,০০০০/= (ষাট লক্ষ) টাকা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাঃ আবু তাহির, চৌহালী, সিরাজগঞ্জ, মুসলিম এইড ইউকে বাংলাদেশ চৌহালী অফিস এর মোঃ আলামিন, ফিল্ড কো-অর্ডিনেটর, মোঃ আব্দুল্লাহ আল মামুন, টেকনিক্যাল কো-অর্ডিনেটর এবং ফিল্ড অফিসারবৃন্দ। উক্ত টাকা উমারপুর, বাঘুটিয়া এবং খাষপুকুরিয়া ইউনিয়নের উপকারভোগীগণের মধ্যে বিতরণ করা হয়েছে। উল্লেখ্য ১০৩টি দুঃস্থ পরিবার নদী ভাঙ্গনের ফলে অসহায় এবং সহায় সম্বলহীন হওয়ার ফলে বাড়ী তৈরী জন্য ভিটা উচুকরণ কাজের সহযোগীতা করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com