মাতৃভাষা দিবস উপলক্ষে চৌহালীতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
০২ মে, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন

  

মাতৃভাষা দিবস উপলক্ষে চৌহালীতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২০-০২-২০১৯ ০৩:৪১ অপরাহ্ন
মাতৃভাষা দিবস উপলক্ষে চৌহালীতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন, রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ৷  বুধবার(২০ ফেব্রুয়ারী) সকালে চৌহালী সরকারী কলেজ হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন, রচনা ও সুন্দর হাতের লেখা  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির ৷ এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ও উপজেলা মাধ্যমি শিক্ষা অফিসার আবুল কাশেম উবাইদ, সদস্য প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার তাহিরা জান্নাত দীপ্তি, কে আর পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহঃশিক্ষক আব্দুর রশিদ বাবুল, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ ইদ্রিস আলী, মুরাদপুর দাখিল মাদ্রাসার সহঃ শিক্ষক সেলিমুউর রেজা,মানব মুক্তি সংস্থার অফিসার মোঃ রাসেল আহম্মেদ সহ প্রমূখ ৷

পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ৷


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২০-০২-২০১৯ ০৩:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 443 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com