জাহিদুল ইসলামের ২য় কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি'' একুশে গ্রন্থমেলায়
০২ মে, ২০২৬ ০১:০৭ অপরাহ্ন

  

জাহিদুল ইসলামের ২য় কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি'' একুশে গ্রন্থমেলায়

অনলাইন নিউজ এডিটর
২০-০২-২০১৯ ০৯:৩৬ পূর্বাহ্ন
জাহিদুল ইসলামের ২য় কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি'' একুশে গ্রন্থমেলায়

লেখক ও পাঠকেরে মধ্যে এক অন্যরকম মিলনমেলা ও উৎসবের মাস ফেব্রুয়ারি। একুশে বইমেলা মানেই বইয়ের উৎসব। সারাবছর লেখক বই মেলার অপেক্ষায় থাকেন বই প্রকাশের জন্য, আর পাঠক অপেক্ষায় থাকেন নিজের পছন্দের বই কেনার জন্যে।

এবারের অমর একুশে গ্রন্থমেলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া তরুণ কবি, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ জাহিদুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'কণ্ঠস্বর' প্রকাশিত হয়েছে। বইটির নামমাত্র মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। বইটি প্রকাশ করেছে 'বর্ণমালা প্রকাশন'। মেলার ৫৪৫-৫৪৭নং স্টলে আদর্শ প্রকাশনীতে বইটি পাওয়া যাবে।

এছাড়া যেকোন সময় বইটি বিকাশ (০১৭৭৯৫১৮৪১৭) অথবা অনলাইনে www.rokomari.com এর মাধ্যমেও কিনতে পারবেন।

এ ব্যাপারে কবি জাহিদুল ইসলাম বলেন, চেতনা, মূল্যবোধ, স্বদেশ ও প্রকৃতি মায়ার সংমিশ্রণে এক তেজি তরুণের প্রেম, বিগ্রহ, আক্ষেপ ও উদ্ভ্রান্তি উঠে এসেছে কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে। যা কবিতা রসগ্রাহী পাঠককে বোধের খোরাক মেটাতে পারবে বলে আমি আশাবাদী। বইটা পড়ে পাঠককে তার মতামত জানানোর অনুরোধ করেছেন তরুণ এই কবি।

গতবছর অমর একুশে গ্রন্থমেলায় কবি জাহিদুল ইসলামের ২য় কাব্যগ্রন্থ 'কণ্ঠস্বর' প্রকাশিত হয়। বইটি পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। সেই অনুপ্রেরণা থেকে এবছর ২য় কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি' প্রকাশ করেছেন।

উল্লেখ্যে, কবি জাহিদুল ইসলাম ৩ ফেব্রুয়ারি ১৯৯৮২ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল মালেক মন্ডল ও মাতা মরিয়ম বেগমের বড় সন্তান তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে রসায়ন বিষয়ে ১ম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২৮তম বিসিএসএ উত্তীর্ণ হন। এরপর উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে অধ্যাপনা শুরু করেন। ২৮ তম বিসিএস। বর্তমানে তিনি সরকারি সোহরাওয়ার্দী কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তিনি ছোটবেলা থেকেই লেখালেখি, অভিনয় এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তার লেখা বেশ কয়েকটি নাটক মঞ্চায়িত হয়েছে যা অনেক সুনাম অর্জন করেছে। আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে ৩টি গবেষণা প্রবন্ধ রয়েছে তার।


অনলাইন নিউজ এডিটর ২০-০২-২০১৯ ০৯:৩৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 807 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com