শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৯-০২-২০১৯ ১০:৩৪ অপরাহ্ন |
স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃবিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের মনতলা গ্রামের সেই শতবর্ষী বয়োজ্যেষ্ঠ নারী ময়ূরী বেগম (১১০)। আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার হাতে এই কার্ড তুলে দেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল ইসলাম।
তিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমাজের সচেতন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে। এমন একজন অসহায় বয়োজ্যেষ্ঠ নারী বয়স্ক ভাতার কার্ড সহ সরকারি কোন প্রকার সাহায্য ও সহযোগিতা না পাওয়ায় অনেকেই লক্ষ্মীন্দর ইউনিয়নের চেয়ারম্যান সহ দায়িত্বশীল লোকজনের আন্তরিক সমালোচনা করেন। এতে করে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ফলশ্রুতিতে আজ ময়ূরী বেগম পেলেন বয়স্ক ভাতার কার্ড।
ময়ূরী বেগমের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল ইসলাম, লক্ষ্মীন্দর ইউনিয়নের চেয়ারম্যান একাব্বর হোসেন, সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানা প্রমুখ।
বয়স্ক ভাতার কার্ড অতি দ্রুততম সময়ে ময়ূরী বেগম পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। এ জন্য অনেকেই সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন। একজন সিনিয়র সিটিজেনের জন্য সামাজিক দায় এবং ভালোবাসা প্রকাশ করে ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গিয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com