শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৯-০২-২০১৯ ০৮:২৭ অপরাহ্ন |
স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ টাঙ্গাইলের দেলদুয়ারে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মিজানুর রহমান (৪০) নামের এক গাছ শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লাউহাটি ইউনিয়নের পাচুরিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিজান নারিকেল গাছ পরিষ্কারের কাজ করত। সে লাউহাটির কাতুলী গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিজান পাচুরিয়া গ্রামের বিল্লাল মিয়ার বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠে।এসময় গাছটির চারপাশে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়।খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com