শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০২-২০১৯ ০৭:০৫ অপরাহ্ন |
রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে উল্লাপাড়া উপজেলা পরিষদের তিনটি পদে এখন একজন করে প্রাথী রইলেন।
সব শেষ মঙ্গলবার চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন চেয়ারম্যান পদে উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান পান্না এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতা।
শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে উপজেলাতে আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার" উজ্জ্বল কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com