শাহজাদপুর দ্বারিয়াপুর মাছ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা
২৬ এপ্রিল, ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন

  

শাহজাদপুর দ্বারিয়াপুর মাছ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা


১৯-০২-২০১৯ ০৬:২১ অপরাহ্ন
শাহজাদপুর দ্বারিয়াপুর মাছ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা

শামছুর রহমান শিশির  : মঙ্গলবার শাহজাদপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মাছ বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা করলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। এ উপলক্ষে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে দ্বারিয়াপুর মৎস্য সমবায় সমিতি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার সাথী রাণী নিয়োগী, মৎস্যজীবী সমিতির সভাপতি আরিফুল ইসলাম লালন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। সভায় ফরমালিন ব্যবহারে মানবদেহের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। উক্ত সভায় মৎস অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


১৯-০২-২০১৯ ০৬:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 557 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com