সলঙ্গায় লেগুনা বন্ধে মালিক সমিতির মানব বন্ধন
০৬ মে, ২০২৬ ০৩:৩১ অপরাহ্ন

  

সলঙ্গায় লেগুনা বন্ধে মালিক সমিতির মানব বন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৯-০২-২০১৯ ০৪:৩৩ অপরাহ্ন
সলঙ্গায় লেগুনা বন্ধে মালিক সমিতির মানব বন্ধন

সলঙ্গা  প্রতিনিধিঃ সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বর হতে বিভিন্ন রোডে লেগুনা বন্ধে মালিক সমিতি ও ড্রাইভারদের মানবেতার জীবন যাপন সহ যাত্রীদের জন দুর্ভোগে সিরাজগঞ্জ জেলা হিউম্যান হলার পরিবহন মালিক সমিতি সহ ভুক্তভোগীরা মানব বন্ধন করেছে। গতকাল সকাল ১১ টায় হাটিকুমরুল রোড গোল চত্বর ঢাকা-বগুড়া মহাসড়কে এ মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানব বন্ধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা হিউম্যান পরিবহন মালিক সমিতির সভাপতি ফেরদৌস সরকার, সাধারন সম্পাদক হাবিবুর রহমান সহ অনেকে। বক্তাগন বলেন, প্রায় ৬ মাস ধরে সিরাজগঞ্জ রোডের বিভিন্ন সড়কে এ পরিবহন চলতে না দেওয়ায় প্রায় দের শাতাধিক মালিক, চার শতাধিক শ্রমিক মানবেতর জীবন যাপন করছে। শুধু তাই নয়, স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন এলাকার কাছের যাত্রীরা যাতায়াতের মাধ্যম না পাওয়ায় দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগে পরেছে। রুট পারমিট নাই বলে বিভিন্ন অজুহাতে সংশ্লিষ্ট প্রসাশন এ সকল যানবাহন চলাচল করতে না দেওয়ায় জন দূর্ভোগ ও মালিক ড্রাইভারদের অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট সহ ফিটনেস বিহীন গাড়ী চলতে দেওয়া হচ্ছে না। কাগজ পত্র সঠিক থাকলে রোডে চলাচল করতে আমাদের কোন বাধা নেই। মালিক, ড্রাইভারদের মানবেতর জীবন ও যাত্রীদের জন দূর্ভোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্টি দিবেন বলে ভুক্তভোগীদের দাবি। 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৯-০২-২০১৯ ০৪:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 419 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com