শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০২-২০১৯ ০৭:৫২ পূর্বাহ্ন |
ডেস্ক রিপোর্টঃ শিক্ষা মন্ত্রণালয় সারাদেশের ১৮১ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। প্রথম ধাপে তাদেরকে কারণ দর্শানোর নোটিস দেয়া হচ্ছে। পরে এমপিও বন্ধ করা হবে। ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে মাদরাসা ১৩২টি। এরমধ্যে উল্লাপাড়ায় ৩ টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে।
এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও যাচাইয়ে ৪টি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাল নিবন্ধন, ভুয়া সনদ ও নিয়োগ পদ্ধতি যাচাই করবে কমিটিগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানা যায়।
৪টি কমিটির প্রতিটিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালককে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের একজন উপসচিব, কারিগরি শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন সহকারী পরিচালককে কমিটিগুলোর সদস্য করা হয়েছে।
এমপিও বন্ধের প্রক্রিয়ায় উল্লাপাড়ার ৩ টি মাদ্রাসার নাম রয়েছে সুজা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা, দক্ষিণ পুস্তিগাছা বনানী দাখিল মাদ্রাসা, চর মোহনপুর দাখিল মাদ্রাসা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com