উপজেলা নির্বাচনে বিএনপি না এলে তা হবে দুর্ভাগ্যজনকঃ এলজিআরডি মন্ত্রী
০৯ নভেম্বর, ২০২৬ ০৫:৫৯ পূর্বাহ্ন

  

উপজেলা নির্বাচনে বিএনপি না এলে তা হবে দুর্ভাগ্যজনকঃ এলজিআরডি মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ
১৮-০২-২০১৯ ১১:২২ অপরাহ্ন
উপজেলা নির্বাচনে বিএনপি না এলে তা হবে দুর্ভাগ্যজনকঃ এলজিআরডি মন্ত্রী

এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলে বুদ্ধিহীনতার পরিচয় দেয়া হবে। দেশ ও জনগণের স্বার্থে বিএনপির নির্বাচনে অংশ নেয়া উচিত। নির্বাচনে না এলে তারা অতীতের মতো ভুল করবে। জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে।

 

সোমবার বেলা সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী এসব কথা বলেন।

 

তিনি বলেন, দেশে এখন শান্তি বিরাজ করছে। নির্বাচনের পরিবেশ রয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা করার সক্ষমতা রয়েছে।

 

মন্ত্রী বলেন, নানান প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগ বিগত সকল নির্বাচনে অংশ নিয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জন্য আহ্বান জানান হয়েছে। আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে তার বিশ্বাস। বিএনপি নির্বাচনে না আসলে তা হবে দেশ ও জাতির জন্য দুর্ভাগ্যজনক।

 

এর আগে এলজিআরডি মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

এ সময় অন্যদের মধ্যে এলজিআরডি সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, এলজিইডির প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ফরিদপুর অঞ্চল) আবদুস সালাম মণ্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যশোর অঞ্চল) মজিবুর রহমান, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচারক মো. আমিনুল ইসলাম, গ্রামীণবাজার অবকাঠামো প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শাহ্ আলমগীর, পৌরসভা অবকাঠামো প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহির উদ্দিন সেখ, গোপালগঞ্জ জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ভরত চন্দ্র মণ্ডল, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল কাসেম ফজলুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা, কোটালীপাড়া পৌরসভার মেয়র মো. কামাল হোসেন শেখ, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার ইলিয়াস হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ জয়ধর, সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবীর, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

পরে এলজিআরডি মন্ত্রী টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় এলজিইডি কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। বিকালে এলজিআরডি মন্ত্রী কোটালীপাড়া বাপার্ডের কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে তিনি বাপার্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও বাপার্ড সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩০ দিন মেয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।


ডেস্ক রিপোর্টঃ ১৮-০২-২০১৯ ১১:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 304 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com