শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৮-০২-২০১৯ ০৭:৫৩ অপরাহ্ন |
বিশেষ প্রতিতিধি : প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় টানা চতুর্থ বার চ্যাম্পিয়ন জাহান-আরা উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামছুদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার সকালে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় তিনবারের চ্যাম্পিয়ন টিম জাহান আরা উচ্চ বিদ্যলয় বনাম জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়। খেলায় জ্ঞানদায়েনী উচ্চ বিদ্যালয় কে হারিয়ে টানা চতুর্থ বারের মত শিরোপা অর্জন করে জাহান আরা উচ্চ বিদ্যালয়। প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বির্পযয়ে পরে জ্ঞানদায়েনী স্কুলের টিম পরে তারা ৫৮ রানে অল আওট হয়। পরে ব্যাটিং এ নেমে নির্ধারিত ওভারের আগেই খেলা শেষ করে জাহান আরা স্কুল। খেলা শেষে সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফিরোজ মাহমুদ,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এমদাদুল হক এমদা। চ্যাম্পিয়ন টিমের পক্ষে ট্রফি গ্রহন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন এবং সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক আসলাম উদ্দিন,সঞ্জয় গৌর,আব্দুস ছালাম ও রাসেল হোসেমসহ অন্যান্যা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চ্যাম্পিয়ন দল ট্রফি নিয়ে আনন্দ মিছিল করে বিদ্যালয় প্রাঙ্গনে আসে। টানা চতুর্থ বার শিরোপা অর্জন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল খেলোয়ারদের অভিনন্দন জানিয়ে জয়ের ধারা অব্যহৃত রাখার আহবান জানিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com