শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ
৩০ এপ্রিল, ২০২৬ ০৩:৩২ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ


১৮-০২-২০১৯ ০৭:৪২ অপরাহ্ন
শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চরকৈজুরী মহল্লায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২ টি ড্রেজার মেশিন জব্দ করেছে। জানা গেছে, উপজেলার চরকৈজুরী মহল্লার মৃত আবু সুফিয়ান প্রামাণিকের ছেলে মোহাম্মদ আলী ও শেখ সাদী অবৈধ প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফসলী জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো। অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেজার ২টি জব্দ করেন ও অভিযুক্তদের ৩ দিনের মধ্যে ভ্রাম্যমান আদালতে উপস্থি হবার নির্দেশ প্রদান করেন।


১৮-০২-২০১৯ ০৭:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 621 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com