শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৮-০২-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন |
স্টাফ করেসপন্ডেন্ট,টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন এমসি ও এমপি মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে ঈদ গাঁ মাঠে “টাঙ্গাইল স্পোটর্স একাডেমি” আয়োজিত এই টুনামেন্টে’র উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসনে লিন্টু।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাবুল খান, দৈনিক আমাদের নতুন সময়ের টাঙ্গাইল প্রতিনিধি মোঃ আরমান কবীর, দৈনিক মজলুমের কন্ঠ’র সাংবাদিক আবু সাইদ, টাঙ্গাইল স্পোর্টস একাডেমির কোচ শাহ আজিজ তালুকদার বাপ্পী ও রাজিব খান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা মঈনুল হোসেন লিন্টু বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। বিশেষ করে যারা খেলাধুলা করে তাদের নেশায় আসক্ত হবার সম্ভাবনা কম থাকে। আশা করি, টাঙ্গাইল স্পোটর্স একাডেমি প্রতিবছর এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করবে। যারা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে চায় জেলা ক্রীড়া সংস্থা’র পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।উল্লেখ্য, টি-টোয়েন্টি ফরমেটে আয়োজিত এই টুর্নামেন্টে টাঙ্গাইল স্পোটর্স একাডেমির অনুর্দ্ধ-১৩ এর ৫টি দল এবং অনুর্দ্ধ-১৫ এর ৬টি দল অংশ গ্রহন করছে। আগামী ২৭ ফেব্রয়ারী এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com