বেলকুচিতে শ্রমিক ইউনিয়নের অসুস্থ শ্রমিকের সন্তানের চিকিৎসার জন্য অনুদান (ভিডিও সহ)
০৬ মে, ২০২৬ ০২:২৭ অপরাহ্ন

  

বেলকুচিতে শ্রমিক ইউনিয়নের অসুস্থ শ্রমিকের সন্তানের চিকিৎসার জন্য অনুদান (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৮-০২-২০১৯ ০২:৩৫ অপরাহ্ন
বেলকুচিতে শ্রমিক ইউনিয়নের অসুস্থ শ্রমিকের সন্তানের চিকিৎসার জন্য অনুদান (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা-পৌরসভা সহ রিক্সা ও রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ৮১৭) এর এক শ্রমিকের সন্তান অসুস্থ হয়ায় চিকিৎসা করানোর জন্য অনুদান প্রদান করেছে ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে বেলকুচি পৌর এলাকার চালা বাসস্ট্যান্ড এলাকা থেকে উক্ত ইউনিয়নের শ্রমিক আশাদুল ইসলামের হাতে তার সন্তানের চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান সিকদার, সহ-সাধারণ সম্পাদক শাহালম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ছাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ মিয়া সড়ক সম্পাদক মুক্তার হোসেন শেখ, সদস্য শফিকুল ইসলাম, ওয়ারেছসহ অন্যান্য শ্রমিক বৃন্দ। আশাদুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই রয়নাপাড়া এলাকায় বাড়ী ও বেলকুচি উপজেলা-পৌরসভা রিক্সা ও রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য। তার সন্তান অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে। সে একা সন্তানের চিকিৎসার খরচ যোগাতে পারছেনা। উক্ত ইউনিয়নে চিকিৎসা করানোর জন্য অনুদান চেয়ে আবেদন করে। পরে উক্ত ইউনিয়নের পক্ষথেকে নগদ অনুদান দেয়। অনুদানের অর্থ পেয়ে আশাদুল ইসলাম খুবই খুসি। উক্ত ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান সিকদার বলেন, আমাদের এ ইউনিয়নের শ্রমিকদের অসুস্থ, মৃত্যুবরণ, সন্তানের লেখা-পড়া ও বিয়ে সাদিতে সহযোগীতা করে আসছি। আগামিতেও সহযোগীতা করবো।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-০২-২০১৯ ০২:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 499 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com