নাগরপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবীরের মোটর শোভাযাত্রা
০৯ নভেম্বর, ২০২৬ ০৫:৫৯ পূর্বাহ্ন

  

নাগরপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবীরের মোটর শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১৭-০২-২০১৯ ০৭:৫৫ অপরাহ্ন
নাগরপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবীরের মোটর শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট,টাঙ্গাইলঃ আাসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে নির্বাচনী উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে। প্রতিটি ইউনিয়ন, পাড়া মহল্লা, চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী আলাপ আলোচনা। নাগরপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যে কয়েক জন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে আলোচনা ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন উপজেলা আ.লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ূন কবীর।

ইতোমধ্যে তিনি নাগরপুরের প্রতিটি ইউনিয়নে গনসংযোগ শুরু করছেন। ভোটারদের নিকট সরকারের উন্নয়ন কর্মকান্ড উপস্থাপন করছেন। তিনি আজ গয়হাটা, নাগরপুর সদর, ভাদ্রা, ধুবরিয়া, দপ্তিয়র সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ করেন। এসময়ে তার সফর সঙ্গী ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সা’সম্পাদক ফারুক হোসেন, যুগ্ন আহবায়ক মনির হোসেন রাজু, আ,লীগ নেতা উজ্জল, যুবলীগ নেতা বাবু, শ্রমিক নেতা আঃ সালাম সহ আ,লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও তৃনমূল নেতৃবৃন্দ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৭-০২-২০১৯ ০৭:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 365 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com