সিরাজগঞ্জের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ডিবি এসআই নাজমুল
২৬ এপ্রিল, ২০২৬ ০৬:৪১ অপরাহ্ন

  

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ডিবি এসআই নাজমুল

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০২-২০১৯ ০৫:৩৬ অপরাহ্ন
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ডিবি এসআই নাজমুল
জহুরুল ইসলমঃ সিরাজগঞ্জের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ডিবি পুলিশের চৌকষ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জেলার অস্ত্র উদ্ধারকারীর শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন। রবিবার সকালে জেলা পুলিশ লাইন সম্মেলন কক্ষে পুলিশের ফেব্রুয়ারি-২০১৯ মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা তুলে দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী (বিপিএম) চেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই নাজমুল হকের হাতে সম্মাননা তুলেদেন। ওই সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। জেলা পুলিশের এই কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফুলচান আহম্মেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) রেজা সরোয়ার, সহকারী পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) আব্দুল রউফসহ বিভিন্ সার্কের অফিসার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পরিদর্শকরা উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ডিবি এসআই নাজমুল হক পুলিশ সুপারসহ সহকর্মীদের কৃতজ্ঞতা জানান এবং অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০২-২০১৯ ০৫:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1028 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com