শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৭-০২-২০১৯ ০৫:২৫ অপরাহ্ন |
সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয়ো সম্প্রসারিত ভবন নির্মান কাজ করতে এসে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৫ শ্রমিক। এরা হলেন, জেলার কামারখন্দ উপজেলার চড়কুড়া গ্রামের সেলিম (৩০), আজম (৪০), বক্কার (৭০), আব্দুল আলিম (৩০), রহমতুল্লাহ (৫০)। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার ধানবান্ধিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, জেলার কামারখন্দ উপজেলার চড়কুড়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে বেল্লাল হোসেন (৬০) ও একই গ্রামের জেলকাত হোসেন (৭০)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, সকাল থেকে ধানবান্ধিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারিত ভবন নির্মান কাজ করছিলেন ৭ জন শ্রমিক। বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা মাটির নিচে চাপা পড়ে যায়। স্থানীয়রা কয়েকজন শ্রমিককে উদ্ধার করলেও দুই শ্রমিক মাটির নিচে আটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে স্থানীয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষনা করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com