দাদপুর জিআর কলেজের আয়োজনে এমপি ডাঃ আব্দুর আজিজকে সংবর্ধনা
০৬ মে, ২০২৬ ০৩:৩১ অপরাহ্ন

  

দাদপুর জিআর কলেজের আয়োজনে এমপি ডাঃ আব্দুর আজিজকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৬-০২-২০১৯ ০৫:২৩ অপরাহ্ন
দাদপুর জিআর কলেজের আয়োজনে এমপি ডাঃ আব্দুর আজিজকে সংবর্ধনা

সলঙ্গা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ- সলঙ্গা) আসনের এমপি ডাঃ আব্দুল আজিজকে দাদপুর জি আর ডিগ্রী কলেজের আয়োজনে সংবর্ধনা ও স্বরণিকা উন্মোচন করা হয়। গতকাল শনিবার বেলা ২ টায় কলেজ কর্তৃপক্ষ ফুলের তোড়া দিয়ে এমপিকে সংবর্ধনা প্রদান করেন। এ সময় তিনি কলেজের স্বরণিকা উন্মোচন করেন। সংবর্ধনা অনষ্ঠানে মাননীয় এমপি ডাঃ আব্দুল আজিজকে বিপুল ভোটে নির্বাচিত করায় বক্তব্যের শুরুতেই সকল কে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন ও সেবামুলক কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নেতাকর্মীদের দাবী, কলেজের একাডেমিক ভ্রবন নির্মান, বাউন্ডারী ওয়াল নির্মান, ফরিদপুর খেঁয়া ঘাটে ফুলজোড় নদীর উপর ব্রিজ, কলেজের মাঠ ভরাট সহ এলাকার উন্নয়ন এবং অত্র কলেজের সমস্যা সমাধান, উন্নয়নে একাত্বতা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আলহাজ্ব জামাল উদ্দিন। কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব গাজী রেজাউল করিম এর সভাতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাবেক সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, এ্যাডঃ ইমরুল হোসেন ইমন তালুকদার, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান আকন্দ, নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকর, নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান প্রমুখ। পরে স্থানীয় ও আঞ্চলিক শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৬-০২-২০১৯ ০৫:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 399 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com