শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-০২-২০১৯ ০৯:৩৮ পূর্বাহ্ন |
সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী চারা বটতলা এলাকায় বাসচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার সময় সিরাজগঞ্জ-নলকা চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বনবাড়িয়া গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে মিজানুর রহমান ও একই গ্রামের আবদুল মজিদের ছেলে দুলাল হোসেন।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান শেখ জানান, বহুতী গ্রামে একটি সালিস বৈঠক শেষে সহযোগী দুলাল হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ী ফিরছিলেন মিজানুর রহমান।
তারা চারা বটতলা এলাকায় পৌঁছলে রংপুর থেকে সিরাজগঞ্জগামী জেনিন পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাগাল মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করে পুলিশি হেফাজতে নেয়া হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com