শিরোনামঃ
নিউজরুম ১৫-০২-২০১৯ ০৩:২৬ অপরাহ্ন |
বলের জোগান দিতে হবে? প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে হবে? আক্রমণভাগ ও ডিফেন্সের মধ্যেও সম্পর্ক দরকার? এত কিছু করতে হবে একাই। আবার দায়িত্বশীলের ভূমিকাও রাখতে হবে।
বাংলাদেশের ফুটবলে এক টুকরো স্বস্তির পরশ হয়ে যেন এসেছেন হ্যা এতক্ষণ যার কথা বলছিলাম সেই তরুণ প্রতিভাবান খেলোয়াড় হলেন আকাশ সরকার।
এবার তাহলে শোনা যাক আকাশ সরকারের জীবনের গল্পে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সেই সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চল তাড়াশ উপজেলার হরগাতি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। পিতা-মাতা তাদের আদরের সন্তানকে ভর্তি করিয়ে দেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ।
আকাশ বেড়ে ওঠতে শুরু করে—বিকেএসপিতে। সেই থেকেই বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন।
চোখ বুজেই উত্তরটি দেওয়া যায়, লাল-সবুজের জার্সি গায়ে চড়ানোর দৃঢ়প্রতিজ্ঞা!
ভিনদেশের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল হিসেবে বেছে নেয় এই তরুণ খেলোয়া। এছাড়া বাংলাদেশের মামুনুল, জামাল ভুইয়াও আব্দুল্লাহ পারভেজের মত খেলোয়াড়দের খুবই পছন্দ।
আকাশের চেহারা ও খেলার স্টাইল ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তুলনা করলে ভুল হবে না। ব্যাপক গতিসম্পন্ন অসাধারণ পায়ের কাজ, গতিবেগে বল সুটিং যা সবসময় দেখারমত।
আকাশ সরকার বিকেএসপিতে একাদশ শ্রেণীর ছাত্র এখন। বিকেএসপির হয়ে দেশে বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে এই বয়সে অনেক সুনাম কুড়িয়েছেন।
আকাশ সরকার এক সাক্ষাৎকারে জানান, তিনি এখন থেকেই কঠোর অনুশীলন করছে। সকল নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছে। সবসময় কোচ ও বড়দের মেনে চলার ব্যাপারে কখনোই অমান্য হয় না।
২০১৮ সালে ওয়ারী ক্লাবের হয়ে খেলে ১ম বিভাগ লীগ খেলে এবারও একই ক্লাব থেকে চ্যাম্পিনস লীগ খেলছেন এই কিশোর খেলোয়াড়।
২০১৮ সালে ১৯ বছর পরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি ভারতের সুব্রতকাপে চ্যাম্পিয়ন হয়। পুরো টুর্নামেন্টেই মাঝমাঠ জুড়ে শুধুই একক আধিপত্য। ডিফেন্স ওফেন্স সবার মুখে শুধু একটি নাম আকাশ আকাশ।
ঐতিহ্যবাহী ওয়ারী ক্লাবের কর্মকর্তারা বলেন সে আমাদের ক্লাবে এবারও চ্যাম্পিয়নস লীগ খেলছেন। অনেক ভাল করছেন কোনো সন্দেহ নেই, ওর সামনে “ব্রাইট ফিউচার” অপেক্ষা করছে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com