মাশরাফিকে ধরে রাখল আবাহনী
০৪ মে, ২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ন

  

মাশরাফিকে ধরে রাখল আবাহনী

নিউজরুম
১৫-০২-২০১৯ ০৩:০৪ অপরাহ্ন
মাশরাফিকে ধরে রাখল আবাহনী

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ও তারকা পেসার মাশরাফি বিন মর্তুজা এবারও ঘরোয়া ক্রিকেট লিগ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দল আবাহনীর হয়েই মাঠে নামবেন। এই মৌসুমেও তাকে ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

 

গত মৌসুমে আবাহনীর পক্ষে ১৬ ম্যাচ খেলে হ্যাটট্রিকসহ ৩৯ উইকেট শিকার করে রেকর্ড গড়েন মাশরাফি। সেই ছন্দ ধরে রাখেন সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। এবারের আসরে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ হন।

 

লীগের ড্রাফটের নিয়ম অনুসারে আগের আসর থেকে দলে থাকা ৩ জন ক্রিকেটারকে রেখে দিতে পারবে ক্লাবগুলো। সেই নিয়মে এবারও মাশরাফিকে ধরে রেখেছে আবাহনী। তার সঙ্গে থাকছেন মোসাদ্দেক সৈকত ও নাজমুল হোসেন শান্তও।

তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে থাকায় ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরবেন মাশরাফি। 

 

আবাহনী ছাড়াও অন্যান্য দলগুলো যেসব ক্রিকেটারকে ধরে রেখেছে: 

 

মোহামেডান : ইরফান শুক্কুর, রকিবুল ও কাজী অনীক।

ব্রাদার্স ইউনিয়ন : মিজানুর, জুনায়েদ ও ইয়াসির আলী।

শেখ জামাল ধানমন্ডি : নূরুল হাসান সোহান, তানভীর ও জিয়াউর রহমান।

প্রাইম দোলেশ্বর : ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব ও আরাফাত সানি।

গাজী গ্রুপ : ইমরুল কায়েস, মেহেদী হাসান ও আবু হায়দার রনি।

খেলাঘর : তানভীর, অঙ্কন ও রবিউল ইসলাম রবি।

প্রাইম ব্যাংক : আরিফুল হক, জাকির হাসান ও আল আমিন জুনিয়র।

লিজেন্ডস অব রূপগঞ্জ : আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ ও নাঈম ইসলাম।


নিউজরুম ১৫-০২-২০১৯ ০৩:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 344 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com