শিরোনামঃ
নিউজরুম ১৫-০২-২০১৯ ০৩:০৩ অপরাহ্ন |
বার গুগল অ্যাসিসটেন্ট হয়ে উঠবে আপনার ব্যক্তিগত ইন্টারপ্রেটর। একের পর এক নতুন ফিচার যোগ হচ্ছে গুগল অ্যাসিসটেন্টে। গুগল অ্যাসিসটেন্ট সাপোর্ট সহ স্মার্ট স্পিকার ও স্মার্ট ডিসপ্লেতে সম্প্রতি যোগ হয়েছে নতুন ট্রান্সলেটর ফিচার।
আপাতত 26 টি আলাদা ভাষায় কাজ করবে এই ট্রান্সলেটর। নতুন ট্রান্সলেট ফিচার ব্যবহার করবেন কীভাবে? প্রথমে 'OK Google’ বলে গুগল অ্যাসিস্ট্যান্টকে এক্টিভেট করুন। এরপরে অ্যাসিসটেন্টকে যে কোন একটি কমান্ড দিন। এরপরে কোন ভাষা থেকে কোন ভাষায় ট্রান্সলেট করতে চান তা জানিয়ে দিন অ্যাসিস্ট্যান্টকে।
এরপর আপনি যা বলবেন গুগল ট্রান্সলেট করে দেবে। আপনাকে আলাদা করে কোন বাটন প্রেস করতে হবে না। ট্রান্সলেটর এর কাজ শেষ হয়ে গেলে 'Stop' কমান্ড ব্যবহার করুন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com