বেলকুচিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু, আটক ২
১২ মে, ২০২৬ ০৯:৫৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৫-০২-২০১৯ ০২:৫৩ অপরাহ্ন
বেলকুচিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু, আটক ২
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আব্বাসী নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক, ড্রাইভার ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনাটি উপজেলার রাজাপুর ইউনিয়নের সায়দাবাদ-এনায়েতপুর রোর্ডের আমবাড়িয়া নামক স্থানে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে ভ্যান চালক আব্বাসী (৩৫) ট্রাকের চাঁকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। সে ঐ গ্রামের আব্দুল হামিদের ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকালে ঘাতক ট্রাকটি (যার ননং ঢাকা মেট্রো-ট ২০-৪৪৩৫) দূত গতিতে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরের দিকে যাচ্ছিল ঠিক একই সময় ভ্যানটি বিপরীত দিকে যাচ্ছিল। এমন সময় ট্রাকের ডান সাইডের সাথে ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভ্যান চালক ট্রাকের চাঁকার সাথে পিষ্ঠ হয়ে ১০ ফুট দূরত্বে গেলে মারা যায়। পুলিশ চড়াও হয়ে এনায়েতপুর এলাকা থেকে ড্রাইভার হাসান শেখ ও হেলপার বাছেতকে আটক করে। ড্রাইভার হাসান সদর উপজেলার ধানবান্ধি গ্রামের শহিদুলের ছেলে ও হেলপার আব্দুল বাছেত কল্যানী গ্রামের গোলবার শেখের ছেলে। এ ব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধ্যার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক, ড্রাইভার হাসান শেখ ও হেলপার বাছেতকে এনায়েতপুর থেকে আটক করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৫-০২-২০১৯ ০২:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1302 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com