শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৫-০২-২০১৯ ০২:৫০ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধিঃ সিরাজগন্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে স্কুল বন্ধু সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ:বার সকাল ১০ টায় সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের আহবায়ক শাহীন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা আ: ছাত্তার তালুকদার, হাফিজুর রহমান,আমিনুল ইসলাম,রেহানা খাতুন,আনসার আলী বিএসসি, সংগঠনের সহ সভাপতি ইমরান হোসেন, মানিক, হিরা, মোস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভায় বাল্য বিয়ে, নারী শিক্ষা,ইভটিজিং ও মাদকের উপর আলোচনা সহ ছাত্র ছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন রেজা। পরে সংগঠনটির পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com