মাটিরাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
১২ মে, ২০২৬ ০৭:৩২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মাটিরাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

নিউজরুম
১৪-০২-২০১৯ ০৬:৫৭ অপরাহ্ন
মাটিরাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙ্গার কাঠবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কুলছুম বেগম (২৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কে বেলছড়ি সমিতি টিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুলছুম বেগম দুই কন্যা সন্তানের জননী। তিনি বেলছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছনখোলাপাড়ার মো. আইয়ুব আলীর স্ত্রী। তিনি স্বামী-সন্তানসহ মাটিরাঙ্গায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে দুই কন্যা সন্তানসহ ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে মাটিরাঙ্গা থেকে বেলছড়ি বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন কুলছুম বেগম। পথে সমিতিটিলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ট্রাককে (চট্ট মেট্টো-ট ১১-৪৬৭০) সাইড দেয়ার সময় তিনি সন্তানসহ মোটর সাইকেল থেকে পড়ে যান। এসময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় ভাগ্যক্রমে বেঁচে যায় তার কোলে থাকা দুই কন্যা সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন পিপিএম বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে।


নিউজরুম ১৪-০২-২০১৯ ০৬:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 308 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com