সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড
১২ মে, ২০২৬ ০৭:৩৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড

নিউজরুম
১৪-০২-২০১৯ ০৬:৪৮ অপরাহ্ন
সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় এখনও কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নতুন ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছিলো। এছাড়া আশেপাশের আরো কয়েকটি ইউনিটকে কাজে লাগানো হতে পারে।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতাল থেকে ধোঁয়া উড়তে দেখে রোগীদের অনেকে ভয়ে বেরিয়ে আসেন।


নিউজরুম ১৪-০২-২০১৯ ০৬:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 281 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com