শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৪-০২-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস রোগীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রানতহবিল থেকে দেওয়া অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অধিদপ্তর, উল্লাপাড়া অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ, সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড এম তাজুল হুদা, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মুতালিব প্রমুখ। অনুষ্ঠানে ৬ জন রোগীর হাতে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সংসদ সদস্য তানভীর ইমাম।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com