শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-০২-২০১৯ ০৪:১৯ অপরাহ্ন |
এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে কোন গণ শৌচাগার নেই। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পৌর শহরে আগত জনসাধারণ। এদিকে শৌচাগার না থাকায় প্রতিদিন হাজারও মানুষ যেখানে সেখানে মল-মূত্র ত্যাগ করায় পৌর শহরের পরিবেশ নষ্ট হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, তাড়াশ পৌর শহরে কোন গণ শৌচাগার না থাকায় শহরের বিভিন্ন ভবনের চিপায়, দেয়ালে ও রাস্তার আশপাশে মলমূত্র ত্যাগ করছেন অনেকে। পাশাপাশি বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালের বর্জ্যও যেখানে সেখানে ফেলা হচ্ছে। মলমূত্র আর বর্জ্যরে উদ্ভট সব গন্ধে পথচারিরা নাক মুখ চেপে হাঁটছেন। আর যত্রতত্র মল-মূত্র ত্যাগ করায় ক্ষতিগ্রস্থ হচ্ছে শহরের সৌন্দর্য ও পরিবেশ।
পৌর শহরে শৌচাগার সমস্যা নিয়ে কথা হয় কয়েকজন ক্রেতা-বিক্রেতার সাথে। এ সময় ক্রেতা শিহাব উদ্দিন, ইদ্রিস আলী, আজম আলী, আব্দুল মালেক, আলামিন হোসেন জানান, উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বহু সংখ্যাক মানুষ কেনা-কাটা, চাকরি, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ নানাবিধ প্রয়োজনে তাড়াশ পৌর শহরে আসেন। এই সময়ের মধ্যে কারো কারো একাধিকবার মলমূত্র ত্যাগ করতে হয়।এদিকে শহরে কোন গণ শৌচাগার না থাকায় নিরুপায় হয়ে তারা যেখানে-সেখানে বসে পড়েন।
স্থানীয় বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, সকাল থেকে রাত অবদি তাদের দোকানেই থাকতে হয়। শৌচাগার না থাকায় তারা বেশিরভাগ সময় প্রসাব-পায়খান আটকে রাখেন। এভাবে দীর্ঘসময় প্রসাব-পায়খান আটকে রেখে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইফ্ফাত জাহান বলেন, তাড়াশ পৌরসভার এখনও ১ বছর পূর্ণ হয়নি। ইতিমধ্যে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে। গণশৌচাগার সমস্যার শিগগিরই সমাধান হয়ে যাবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com