বেলকুচিতে রাস্তার সংস্কার হলেও থেমে থাকবে না দূর্ঘটনার আসংঙ্কা (ভিডিও সহ) জহুরুল ইসলামঃ
বহু প্রতিক্ষিত সিরাজগঞ্জের সয়দাবাদ-বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সংস্কার কাজের চাওয়া ছিল (বেলকুচি-এনায়েতপুর) বাসীর প্রানের দাবী। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যে ধিরগতিতে হলেও এই সড়কের সংস্কার কাজ চলছে। সড়ক সংস্কার ও বর্ধিত হলেও থেমে থাকবে না দূর্ঘটনার আসংঙ্কা।
বেলকুচি এনায়েতপুর অঞ্চলিক সড়কটি অতি ব্যস্ত জনপদ হিসাবে পরিচিত। প্রতিদিন এই সড়কে শত শত বাস, ট্রাক, সিএনজি, অটো ভ্যান, রিক্সা সহ নানাবিদ যানবহন চলাচল করে। সড়কের পাশে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যার কারনে হাজার হাজার শিক্ষার্থীর যাতাযাতের একমাত্র অবলম্বন এটি। সড়কের সাথে রয়েছে বিপদজনক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংযুক্তি সড়ক। এসব সংযুক্তি সড়ক সমূহের ঢালু যেন একেকটি মরন ফাঁদ তৈরি করা আছে। মূল সড়ক থেকে অতিরিক্ত ঢালু হওয়ায় কারনে দূর্ঘটনার কবলে পরে ইতিপূর্বে প্রান গিয়েছে বেশ কয়েক জনের। প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছে এই অঞ্চলিক সড়কে যাত্রীগন। সড়কের যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, তাদের চলাফেরা করতে হয় প্রতিদিন প্রান নাসের হুমকি নিয়ে। যে কোন সময় সড়ক দূর্ঘটনা সংসয় নিয়ে চলাফেলা করা এই মানুষগুলে বলেন, সড়ক সংস্কার করায় আমরা অত্যান্ত খুশি কিন্তু এই সড়কের সাথে সংযুক্তি সড়কগুলো নুনতম ৮-১০ ফিট দূরত্বে ঢালু করা হয় তবে দূর্ঘটনা কবল থেকে কিছুটুক হলেও রক্ষা পাব আমরা। আমরা চাই সড়কে সংস্কারের সাথে সাথে বিপদজনক ঢালুগুলো সংস্কার করা হোক।
এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী আশরাফুল ইসলাম তালুকদার বলেন, সড়কটি সংস্কার কাজ চলছে। কিন্তু ঝুকি পূর্ন সংযুক্তি সড়কগুলো সম্পর্কে আমাদেরকে কেউ অবহিত করেনি। পরবর্তিতে আমরা এই বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করবো। আশা করি তারা বিষয়টি সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
বেলকুচি উপজেলা প্রকৌশলী মঈন উদ্দিন বলেন, সায়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত সড়কের সংস্কার কাজ চলছে তা সড়ক ও জনপদ বিভাগের অধীনে। তাদের সংস্কার কাজ শেষ হলে মূল সড়কের সাথে সংযুক্ত সড়কের কাজ করার ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০২-২০১৯ ০২:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 1064 বার দেখা হয়েছে।