শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৪-০২-২০১৯ ০২:১২ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাগঞ্জের চৌহালীতে ২১ ফেব্রুয়ারী মাহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ফেব্রুয়ারী ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম উবাইদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হজরত আলী মাস্টার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী চেয়ারম্যান সহ কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক মোঃ আঃ লতিফ, ইদ্রিস আলী। সভায় মতৃভাষা দিবস পালন উপলক্ষে রাস্ট্রীয় কর্মসূচির আলোকে কতিপয় কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত সুধীজনদের সার্বিক সহে যাগিতা কামনা করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com