শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৪-০২-২০১৯ ০১:২৬ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ দরজায় কড়া নড়ছে ৫ম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা যাচাই-বাচাই শেষ শুরু হলো মুল ভোটযুদ্ধ ও প্রার্থী সমর্থক আর ভোটারদের ঘুম উদাও। এ আসন আওয়ামী লীগের দখলে থাকলেও জোট ,মহাজোট ও কন্দলের কারণে কখনো আ’লীগ কখনো বিএনপি নির্বাচিত হয়। এবারও পরিষদে জোট মহাজোটের ভোটযুদ্ধ না থাকলেও সতন্ত্রের সমীকরন সামনে চলে আসতে পারে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেষে চেয়ারম্যান পদে-৩, ভাইস চেয়ারম্যান পদে-৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন, বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন ও প্রাক্তন চেয়ারম্যান মাহফুজা খাতুন। ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী আব্দুর রউফ সিরাজী, কামরুল হায়দার, মোল্লা বাবুল আক্তার, রেজাউল করিম, হুমায়ুন কবীর, মাসুদ রানা, শহিদুল ইসলাম তালুকদার, সাইফুল ইসলাম, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাক্তন ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, রাফেজা সুলতানা ও রোমানা পারভীন মনোনয়নপত্র দাখিল করেন।
যমুনার ভাঙ্গন রোধ, উপজেলা পরিষদ পুর্ণস্থাপন, ডিজিটাল ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়তে নতুন করে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন, বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন, বসে নেই প্রাক্তন চেয়ারম্যান মাহফুজা খাতুন।
আগামী ১০ মার্চ ভোটের আমেজ সরগরম ও বেগবান করতে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ সমর্থক ভক্তবিন্দসহ স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়ন ও গরীব অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে মাঠ চোষে বেড়াচ্ছেন তারা।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন তার জীবনের রাজনৈতিক ফিরিস্তি ও উন্নয়ন তুলে ধরেন ও প্রধান মন্ত্রির উন্নয়নের ধারা গ্রাম হবে শহর শ্লোগান অব্যহত রাখতে ও শহরের সুবিধা গ্রামে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দল আমাকে নৌকার মাঝি করেছেন বলে তিনি জানান। আরো বলেন, আমি নির্বাচিত হলে কৃষি শিক্ষা ও যমুনা নদীর ভাঙ্গন করলিত এলাকায় স্থায়ীভাবে ভাঙ্গন রোধ করবো। দল ও জনগন আমার সাথে আছে আগামী ১০ মার্চ ভোটাররা ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবে ।
বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে অতিতের উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন আমি আবার নির্বাচিত হলে প্রথম কাজ হবে যমুনা নদীর ভাঙ্গন করলিত অবশিষ্ট এলাকায় স্থায়ীভাবে ভাঙ্গন রোধ করে মানুষকে ভাঙ্গন আতঙ্ক থেকে রক্ষা করা ও উপজেলা পরিষদ কোদালিয়া গ্রামে স্থাপন করে নতুন প্রজন্মের জন্য ডিজিটাল পরিষদ গড়ে তোলা। এর পাশাপাশি অতীতে চরাঞ্চলের অবহেলিত মানুষের পাশে থেকে যেভাবে কাজ করেছি আগামীতেও তা অব্যাহত থাকবে ইনশাহ্আল্লাহ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com