শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০২-২০১৯ ০৫:৩৯ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার উল্লাপাড়ায় উপজেলা পর্যায়ে শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে পৌর মেয়র এস এম নজরুল ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন প্রমুখ। প্রতিযোগিতায় ১৪টি ইউনিয়ন থেকে নির্বাচিত ১৪টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা এবং ৪টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিচারকের দায়িত্বে ছিলেন, রাজশাহী বেতার শিল্পী রিলা চৌধুরি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল করিম ও শিক্ষক বাদশা মিয়া। প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেছে মোমেনা আলী বিজ্ঞান স্কুল, দ্বিতীয় স্থান অধিকার করেছে তেলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে রাজমান উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে গজাইল কলেজ ও তৃতীয় স্থান অর্জন করেছে জাতীয় তরুণ সংঘ বড় পাঙ্গাসী ডিগ্রি কলেজ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com