শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০২-২০১৯ ০১:২৯ অপরাহ্ন |
রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ টি বেকারীতে জরিমানা ও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি মাহবুব হাসানের নেতৃত্বে উপজেলার বড়হর ইউনিয়নের ইসলামপুর ভূতগাছায় মায়ের দোয়া বেকারীর মালিক ফরিদুল ইসলাম কে ২০ হাজার এবং পূর্বদেলুয়ার সাথী বেকারীর মালিক রুবেল রানা কে ১০ হাজার টাকা জড়িমানা করা হয়।
উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করে জানান বেকারী কারখানা দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন ছাড়া বেকারী খাদ্য সামগ্রী তৈরি করে বাজারজাতকরণের অপরাধে কারখানার মালিক কে ৩০ হাজার টাকা জড়িমানা ও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com