শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১২-০২-২০১৯ ০৮:৪৫ অপরাহ্ন |
মাসুদ রানা,স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ কুদরত আলী ব্যপক গনসংযোগ ও সভা সমাবেশ করে যাচ্ছেন। প্রতিদিনই বিশাল মোটরসাইকেল বহর নিয়ে নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন।দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সভা সমাবেশের মধ্যদিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরছেন সাধারন মানুষের কাছে। ফলে দিনদিন সাধারন মানুষের কাছে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
তৃনমুল নেতাকর্মীরা আগামীতে নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কুদরত আলীকেই দেখতে চায় বলে জানিয়েছেন তার ঘনিষ্ট নেতাকর্মীরা। জনপ্রিয়তার দিক থেকেও নাগরপুরে কুদরত আলীর কোন বিকল্প নেই বলে মনে করছেন অনেকে।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নাগরপুর ইউনিয়ন পরিষদের পরপর দুইবার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান কুদরত আলী ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে নাগরপুরে ছাত্রলীগকে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করেন। এছাড়াও তিনি নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এবং জেলা যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি কুদরত আলী বিভিন্ন শিক্ষা-সামাজিক, সাংস্বৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে নাগরপুর বাজার বনিক সমিতির পরিচালক ও সরকারী যদুনাথ স্কুল এন্ড কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।ভাল কাজের স্বীকৃতি হিসেবে তিনি বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এবং দুইবার জেলা পর্যায়ে পদক অর্জন করেছেন।
মোঃ কুদরত আলী জানান, দল মনোনয়ন দিলে বিপুল ভোটের মাধ্যমে নাগরপুরের মানুষ জয়ী করবে আমাকে। কারন নাগরপুরের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে।আমি নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নয় মানুষের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগকে নাগরপুরে শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করেছি।
উপজেলার ১২টি ইউনিয়নের সকল মানুষের দোয়া ও ভালবাসা রয়েছে আমার প্রতি। সে কারনে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়ে মানুষের কাছে যাচ্ছি। একই সাথে আমাদের সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com